ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

মো: রিপন মিয়া - নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১৮/১/২০২৫, ১২:৫২:২৩ PM

কলমাকান্দায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নেত্রকোনার কলমাকান্দায় বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি'র আয়োজনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সহযোগিতায় মানুষের চিকিৎসা সেবায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।

এই ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।স্বাস্থ্য সেবায় অংশ নিতে সকাল থেকেই ঈদগাহ মাঠে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। দুপুর পর্যন্ত বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় ৪ হাজার রোগী রেজিস্ট্রেশন করেন।

এসময় রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে শিশু, মহিলা/স্ত্রীরোগ, অর্থপেডিক্স, হৃদরোগ, মেডিসিন, চর্মরোগসহ বিভিন্ন ৪৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্য ঔষধ সরবরাহ করা হয় ।